শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম
01531586099 EIIN: 136825 পোর্টাল লগইন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৬ — ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর

Mazid Jarina Foundation School and College, Shariatpur

EIIN: 136825 School Code: 6061 College Code: 6028
Bangladesh Flag
আকাশ ছোঁয়ার গল্প স্বপ্ন এখানে সত্য
হোম Founder’s Profile

Founder’s Profile

Founder’s Profile

জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম  ৩১ ডিসেম্বর, ২০১৪ হতে  ৩১ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) ছিলেন। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন নরকলিকাতা গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।


কর্মজীবন
জনাব এ কে এম শহীদুল হক ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে এমএসএস ডিগ্রি অর্জন করে একই বিশ্ববিদ্যালয় হতে এলএলবি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
বাংলাদেশে কমিউনিটি পুলিশিং এর অন্যতম প্রবর্তক হিসেবে তিনি কমিউনিটি পুলিশিং ধারণাকে জনগণের প্রতি জনপ্রিয় করে তোলেন। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ এবং কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করে অংশীদারত্বের ভিত্তিতে অপরাধ দমন ও উদঘাটন, জনগনের নিরাপত্তা আইন এবং সমাজের নানা জটিল সমস্যা সমাধানে তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন। ৩১ ডিসেম্বর ২০১৪ সালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে তিনি যোগদান করে তিনি ৩১ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। আইজিপি পদে পদোন্নতি লাভের পূর্বে তিনি সচিব পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন ও অপারেশন) হিসেবেও কর্মরত ছিলেন।


সম্মাননা
২০১২ সালে আমেরিকার নিউ জার্সি রাজ্যের মেয়র তাকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন। কর্মজীবনে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হছেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশন- কম্বোডিয়া, এঙ্গোলা এবং সুদানে দায়িত্ব পালন করে জাতিসংঘের শান্তি পদকেও ভূষিত হন।


গ্রন্থসমূহ
জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, বিপিএম বিভিন্ন গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে-'Police and Community with Concept of Community Policing, ‘কমিউনিটি পুলিশিং কি এবং কেন’, ‘বাংলাদেশ পুলিশ সারগ্রন্থ , ''Community Policing Concept', Aims and Objectives' এবং `Bangladesh Police Hand Book' ইত্যাদি।

Events & Achievements

সকল ছবি ও ভিডিও

আমাদের অবস্থান ও যোগাযোগ

গুগল ম্যাপে দেখুন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

Mazid Jarina Foundation School and College

Village: Narokolikata, UpaZila : Naria

District : Shariatpur.

Mobile : 01531586099

E-mail: mazidjarina@gmail.com

সরাসরি কল করুন ইমেইল পাঠান
অনলাইন ফি পেমেন্ট স্টুডেন্ট অ্যাপ ডাউনলোড