বিসমিল্লাহির রাহমানির রাহিম,
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শরীয়তপুর তথা সমগ্র ঢাকা বিভাগের একটি ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসেবে তার গৌরবোজ্জ্বল অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসম্মত, যুগোপযোগী এবং আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের প্রধান লক্ষ্য হলো এমন একটি সুশৃঙ্খল ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও মননের পূর্ণ বিকাশ ঘটিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। সুযোগ্য পরিচালনা পরিষদ, দক্ষ শিক্ষকমণ্ডলী এবং সম্মানিত অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠানটি সাফল্যের অনন্য শিখরে পৌঁছেছে।
আমি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের উত্তরোত্তর সাফল্য এবং সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।